সাইবার ক্রাইমের কবলে স্মার্টফোন

যতই প্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে রকেট গতিতে,কিন্তু ততটা  বাড়েনি মানুষের মধ্যে সচেতনতা ৷ এমনই এক তথ্য উঠে এসেছে গবেষণায় ৷ রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির এক গবেষণায় দেখা গেছে, ৫০ শতাংশের বেশি স্মার্টফোন ব্যবহারকারী পাসওয়ার্ড বা নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করেন না।

সাইবার সিকিওরিটি সংস্থাটি  জানাচ্ছে, ৪৮ শতাংশের কম ব্যবহারকারী নিজেদের ডিভাইসে ব্যবহার করেন পাসওয়ার্ড৷ ফাইল এবং ফোল্ডারের সুরক্ষা নিয়ে সচেতন মাত্র ১৪ শতাংশ  স্মার্টফোন ব্যবহারকারী ৷

সংস্থার প্রডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট বলেন, আমাদের দৈনন্দিন ব্যবহৃত ডিভাইসগুলি ভীষণই গুরুত্বপূর্ণ ৷ কারণ, সেগুলো আমাদের যেকোন সময় যে কোন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে ৷ যেগুলিকে খুব সহজেই হাতিয়ে নেওয়ার মনোভাব রাখে হ্যাকাররা ৷ চুরি হওয়া বেশিরভাগ স্মার্টফোনেই ব্যবহার হয় না পাসওয়ার্ড ৷

গবেষণার তথ্য অনুযায়ী, অর্ধেকেরও কম মাত্র ৪১ শতাংশ ব্যবহারকারী নিজেদের গুরুত্বপূর্ণ ফাইলগুলির ব্যাকআপ রাখেন ৷ অন্যদিকে, মোবাইলকে ভাইরাসমুক্ত রাখতে মাত্র ২২ শতাংশ ব্যবহারকারী অ্যান্টি-ভাইরাস ব্যবহার করেন ৷ এখন যাবতীয় তথ্য (ব্যাংক অ্যাকউন্টের তথ্য, ব্যাক্তিগত ছবি) ব্যবহারকারী রাখেন নিজের স্মার্টফোনে, যা ফাঁস হয়ে যাওয়ার সম্ভবনা থাকে প্রবল ৷

এজন্য যত দ্রুত সম্ভব আজই স্মার্টফোনে পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করুন!

Comments